ছাত্রদল নেতা সাম্যকে হত্যার প্রতিবাদে নান্দাইলে ছাত্রদলের মিছিল ও মানববন্ধন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) নান্দাইল উপজেলা, পৌর, ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উক্ত প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। নান্দাইল উপজেলা সদর নতুন বাজার সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা ছাত্রদলের আহব্বায়ক বাবুল আহম্মেদ অনিক। এসময় ছাত্রদল নেতা মাহবুব, আনিছুর রহমান বাবু, নাদিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top