মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশিদ-এর পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ মে ২০২৫, বুধবার বিকাল ৩টায় দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
মোঃ মামুনুর রশিদ সম্প্রতি পদোন্নতি পেয়ে মৌলভীবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও’র সততা, কর্মদক্ষতা ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন। তাঁরা বলেন, “দীঘিনালার উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
বিদায়ী ইউএনও তাঁর বক্তব্যে দীঘিনালার মানুষের আন্তরিকতা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “এই উপজেলার মানুষের ভালোবাসা ও সহমর্মিতা আমার কর্মজীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও মোঃ মামুনুর রশিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।