৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) দুপুরে থানা ঘেরাও করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এখনো থানা ঘেরাও করে রেখেছেন।

থানা ঘেরাও কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল বিভাগ বর্ষের শিক্ষার্থীরা ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও উপস্থিত আছেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।

এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে ১০-১২ জন জড়িত থাকলেও মাত্র ৩ জনকে গ্রেপ্রতা করাকে আইওয়াশ বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top