নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে ৫৪ বিজিবির চেকপোস্ট স্থাপন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্দেশনায় খাগড়াছড়ি জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে বাঘাইহাট ব্যাটালিয়ান (৫৪ বিজিবি)।
৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় দীঘিনালা–সাজেক সড়ক এবং বাঘাইছড়ি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা নাশকতা প্রতিরোধ করা যায়।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।
স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top