২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরারপথে মুসল্লি কে পিটিয়ে হত্যা : বাড়িতে অগ্নি সংযোগ

সোহাগ হোসেন, তাড়াশ (উপজেলা) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একজন মুসল্লি কে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান করছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

প্রাথমিক সূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নে চৌপাকিয়া গ্রামে বেল্লাল হোসেনের সাথে প্রতিবেশী সাইদুর রহমানের বাড়ির সীমনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ।
আজ শুক্রবার (১৬ মে) সাইদুর রহমান (৬০) জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বেল্লাল হোসেনের ছেলে আনিসুল হক পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় জানাজানি হলে বিক্ষদ্ধ জনতা খুনি আনিসুল হকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই আনিসুল হক পলাতক রয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান ঘটনাস্থল থেকে জানান, বিক্ষদ্ধ জনতা ওই এলাকা ঘিরে রেখেছে। তারা খুনি আনিসুলের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top