২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহনগঞ্জে বজ্রপাতে দুই জন নিহত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনার জেলার মোহনগঞ্জে গতরাতে দুইজন বজ্রপাতে নিহত হয়। নিহত দুইজনই মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের বাসিন্দা। গতরাত আনুমানিক ৯টার দিকে, হৃদয় হুসেন পাপ্পু (২৫),পিতা: লেদু মিয়া ও তামজিদ হুসেন (১৮), পিতা: লালন মিয়া গ্রামের হাওড়ে মাছ ধরতে যায়।

তারা সারারাত বাড়ি ফিরে না আসায় বাড়ি লোকজন ভোরবেলা খুঁজাখুঁজি শুরু করলে, তাদের হাওড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। হৃদয় হুসেন পাপ্পু এক কন্যা সন্তানের জনক। তার মেয়েটির বয়স প্রায় দুই মাস। নিহত দুইজন সম্পর্কে মামা-ফুফাতো ভাই। একই সাথে দুইজন বজ্রপাতে মারা যাওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।

গ্রামের বাসিন্দারা ক্ষোভ নিয়ে বলেন, হাওড়ের গ্রামের সীমানা পিলার গুলো রাতের আধারে চুরি হয়ে যাওয়ার পর থেকে হাওড়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে গেছে। এতে প্রতি বছরই নানাধরণের গবাদিপশু সহ মানুষ মারা যায়। তিনি এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কাছে আকুতি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top