২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আদমদীঘিতে নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন মহলের মত বিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ তুহিন, স্টাফ রিপোর্টার:

বগুড়ার আদমদীঘি উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ বিভিন্ন মহলের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, শিক্ষার্থী সিজ্জাতুল, ফাহাদ, আনান প্রমূখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top