২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় সাংবাদিকদের সাথে ইউএনও মতবিনিময় সভা

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

দীঘিনালা উপজেলা প্রশাসনের
নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা দীঘিনালায় দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, অর্থ সম্পাদক সুমন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, সোহানুর রহমান, প্রবীর সুমন এবং সাধারণ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, হাসান মোর্শেদ রিফাত, হাচান আল মামুন ও দুর্জয় বড়ুয়া শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ইউএনও অমিত কুমার সাহা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top