উজিরপুরে উদ্ধুদ্ধকরন সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুরে “দেশীয় মাছ সংরক্ষণ করলে খাদ্য অর্থ পুষ্টি মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্ধদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রবিবার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট গ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ কুমার নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ লাভলু চাপরাশি, জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ হানিফ হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী খান,গুঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবু সালেহ, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম খান, মোঃ শহীদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত অতিথি বৃন্দ দেশীয় প্রজাতির মাছ,শামুক নিধন থেকে বিরত থেকে, মাছ সংরক্ষণ করাসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top