ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিত ও মতবিনিময় সভা

শাহ আলম কৌশিক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সাথে সাংবাদিকদদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে), দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভায় সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসাইন এঁর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি আজিজুল হাই সোহাগ, মানবকণ্ঠ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মো: ইসহাক, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার,ভোরের কাগজ প্রতিনিধি ম.সেলিম, ভোরের পাতার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সময়ের আলোর প্রতিনিধি নীলকণ্ঠ আইচ মজুমদার, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদ প্রমুখ।

নবাগত ইউএনও সানজিদা রহমান তাঁর বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top