২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহনগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে সূচি রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৮ মে) রাত ৮টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার (১৯ মে) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূচি রানী রায় পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে। সূচি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।।

পুলিশ, এলাকাবাসী, পরিবারের লোকজন ও স্কুলের সহপাঠীদের সূত্রে জানা গেছে, সূচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। স্কুলেও অনেকটা অনিয়মিত ছিল। বাড়িতেও লোকজনের সঙ্গে অস্বাভাবিক আচরণ করত। প্রায়ই চিৎকার চেঁচামেচি করত। গতকাল রোববার রাতে নিজ কক্ষে ছাদের রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় তার মা বাড়ি ছাদে গিয়েছিলেন। পরে এসে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ছাদের রডে ঝুলছে সূচি। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে লাশ নামায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী জানিয়েছে, সূচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। যদিও লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top