২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত- ১

মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

এ সময় বেশকিছু বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ওসি আসলাম আলী।নিহত নজরুল ইসলাম (৪৫) বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।মঙ্গলবার বেলা ১২টার দিকে ওসি আসলাম আলী বলেন, “আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।সংঘর্ষে বাগধোনাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

ওসি আরও বলেন,এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দুইপক্ষের মাঝখানে অবস্থান করছি।নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top