২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নজরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২১ মে) সকাল ১০টায় দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম দক্ষিণ মুরাদিয়ার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নারায়ণ ডাক্তারের বাড়িতে পানির লাইন দেওয়ার জন্য মোটরের কাজ করতে যান নির্মাণ শ্রমিক নজরুল। কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, চৌকিদারের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top