২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রায়হান আলী ও প্রশাসনিক কর্মকর্তা আকবর হোসেনসহ অন্যরা। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বজ্রপাতে তিনটি গরুসহ রাখাল ও শ্রমিক নিহত হন। নিহতরা হলেন- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের উপর সুন্দরপুর গ্রামের বিশারত আলীর ছেলে তাসবুর আলী ও ছত্রাজিতপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন। এ সময় তাসবুর আলীর তিনটি গরুও মারা যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top