৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর মসজিদের উত্তর পাশে হেফাজতের ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে একটি মিছিল বের করারও পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি।

বিক্ষোভ থেকে হেফাজতে ইসলাম চারটি দাবি তুলে ধরে:
১. নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা।
২. শাপলা চত্বর ও জুলাই মাসসহ সব গণহত্যার বিচার করা।
৩. হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধ করা।

বক্তারা এসব দাবির পক্ষে জোরালো বক্তব্য দেন এবং সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এদিকে, একই সময়ে কাশ্মীর, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে আলাদা বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ নামের আরেকটি সংগঠন।

জাতীয় মসজিদের আশপাশে এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top