সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের জানালা ও মাটির দেয়াল ভেঙে এক কৃষকের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (২৪ মে) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তরশ্যামপুর গ্রামের কৃষক মো. সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা বলে জানান কৃষক সাইফুল ইসলাম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কৃষক সাইফুল মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে তালাবদ্ধ করে রাখেন।পরে বাড়ির সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন তিনি। রাতে সংঘবদ্ধ চোরচক্র তার গোয়াল ঘরের তালা ভাঙ্গার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে কৌশলে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকেন তারা। পরে কোঁদাল দিয়ে জানালাসহ গোয়াল ঘরের দেয়ালের অংশ ভেঙ্গে বকনা, ষাঁড় ও বাছুরসহ মোট ৭টি গরু নিয়ে পালিয়ে যায় তারা।পরে বাড়ির সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন তিনি। রাতে সংঘবদ্ধ চোরচক্র তার গোয়াল ঘরের তালা ভাঙ্গার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে কৌশলে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকেন তারা। পরে কোঁদাল দিয়ে জানালাসহ গোয়াল ঘরের দেয়ালের অংশ ভেঙ্গে বকনা, ষাঁড় ও বাছুরসহ মোট ৭টি গরু নিয়ে পালিয়ে যায় তারা।পরে বাড়ির সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন তিনি। রাতে সংঘবদ্ধ চোরচক্র তার গোয়াল ঘরের তালা ভাঙ্গার চেষ্টা করেন।
এতে ব্যর্থ হলে কৌশলে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকেন তারা। পরে কোঁদাল দিয়ে জানালাসহ গোয়াল ঘরের দেয়ালের অংশ ভেঙ্গে বকনা, ষাঁড় ও বাছুরসহ মোট ৭টি গরু নিয়ে পালিয়ে যায় তারা।ভোক্তভোগী কৃষক সাইফুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখেন ঘরের জানালা ও দেয়াল ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন তার ৭টি গরু নাই। চুরি হওয়া এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
গোয়ালঘর থেকে গরু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। তিনি জানান, রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছেন।