চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১, বিপুল পরিমাণ চোলাই মদ ও ওয়াশ উদ্ধার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত এক বিশেষ অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
বুধবার (২৫ মার্চ ২০২৬ খ্রি.) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আরুখা জোড়ার মোড় গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে মোঃ রুবেল আলী (২৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আতাউর এবং মাতার নাম মোসা: রুমেলা।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৫ (পাঁচ) লিটার চোলাই মদ এবং প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) লিটার ‘ওয়াশ’ (চোলাই মদ তৈরির কাঁচামাল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল গ্রেফতারকৃত রুবেল আলীর বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে নজরদারি বাড়িয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর কাউকে ছাড় দেওয়া হবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top