১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজা উপত্যকায় ১৯ মাস ধরে চলমান ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে

নিজস্ব প্রতিবেদক:

গাজার জনসংযোগ কার্যালয়ের তথ্যানুযায়ী, অব্যাহত ইসরাইলি আগ্রাসনে সর্বশেষ নিহত সাংবাদিক আশরাফ আবু নার। তিনি রোববার (২৫ মে) হামলায় প্রাণ হারান।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। যুদ্ধবিরতির অল্প কিছু সময় বাদে উপত্যকাজুড়ে নিয়মিত হামলা চলছে। শুধুমাত্র রোববারই দক্ষিণের খান ইউনিস, উত্তরের জাবালিয়া এবং মধ্য গাজার নুসেইরাতে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা এক লাখ ২৩ হাজারের বেশি।

উপত্যকার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার যন্ত্রপাতির অভাবে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাচ্ছেন। সংস্থার কর্মকর্তা মোহাম্মাদ আল-মুগাইর জানান, প্রায় ৯ হাজার ৭০০ জন মানুষ চাপা পড়ে মারা গেছেন যাদের বাঁচানো সম্ভব ছিল যদি পর্যাপ্ত সরঞ্জাম থাকত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top