১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হরমুজ প্রণালিতে জাহাজ আটকের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে অনুষ্ঠিত আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, মার্কিন বাহিনী শিগগিরই হরমুজ প্রণালিতে প্রবেশকারী ও সেখান থেকে বের হওয়া সব জাহাজ নজরদারি ও অবরোধের প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প জানান, ভবিষ্যতে এমন সময় আসতে পারে যখন জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে, তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের অবস্থানের কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি আরও দাবি করেন, যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল দিয়েছে, সেগুলো শনাক্ত করে তাদের চলাচলে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নৌবাহিনীকে।

তার ভাষ্য অনুযায়ী, যারা ইরানকে ‘অবৈধ টোল’ প্রদান করবে, তারা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ চলাচলের নিশ্চয়তা পাবে না।

এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top