বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি:

একদিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সড়কপথে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাশে পৌঁছান তিনি। এর আগে সকাল ৬টার কিছু পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন।

সফরের শুরুতেই গৌরনদীর বাটাজোর ইউনিয়নে সরিকল খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকাতেও পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দিনের শেষভাগে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে স্থানীয় উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top