২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবা পৌঁছাবে তৃণমূল পর্যন্ত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

সরকারি স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে দেশজুড়ে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষ যেন চিকিৎসার জন্য অপ্রয়োজনীয়ভাবে রাজধানীতে আসতে বাধ্য না হন, সে লক্ষ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, বর্তমানে ৫১ শয্যার উপজেলা ও জেলা হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সরকারি চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিনিয়র চিকিৎসকদের প্রতি তৃণমূল পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিজ্ঞ চিকিৎসকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top