টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে দুর্যোগ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি:

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে প্রাণহানির খবর পাওয়া গেছে। পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সকালে চট্টগ্রামের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে যাবেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন। স্থানীয় প্রশাসন, সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

এ ছাড়া চলমান উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন জামায়াত আমির।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top