গাজা ইস্যুতে ইসরাইলের ওপর আরও কঠোর চাপ চাইলেন অ্যান্ডি বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম গাজায় ইসরাইলের সামরিক কর্মকাণ্ড নিয়ে দেশটির সরকারের আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্য যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, গাজা যুদ্ধের শুরুতে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রতিক্রিয়া প্রত্যাশার তুলনায় ধীর ছিল।

তিনি বলেন, ইসরাইল সরকারের ওপর আরও চাপ বাড়ানো প্রয়োজন। যুক্তরাজ্য ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেও যুদ্ধবিরতির দাবিতে দেরি হয়েছে। এখন গাজা পরিস্থিতি নিয়ে আরও দৃঢ় ও কার্যকর অবস্থান নেওয়া দরকার।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। সে সময় কিয়ার স্টারমার পূর্ণ যুদ্ধবিরতির পরিবর্তে মানবিক বিরতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে অ্যান্ডি বার্নহ্যামসহ লেবার পার্টির একাধিক নেতা তখনই স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান।

পরবর্তীতে স্টারমার যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেন এবং গাজায় ইসরাইলের সামরিক কার্যক্রমের সমালোচনা করেন। তার সরকার কয়েকজন কট্টর ডানপন্থি ইসরাইলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

বার্নহ্যাম মনে করেন, গাজায় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। পাশাপাশি অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, গাজায় সহিংসতা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মানতে ইসরাইলের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে আরও বাস্তবসম্মত ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top