বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫ সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই অভিযানে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের সালমান বন্দর, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সামুদ্রিক কার্যক্রমের এলাকা এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় ইরানি বাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর থাকা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।

ইরানি বাহিনী অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র আবারও প্রতিশ্রুতি ভঙ্গের পথ বেছে নিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে হরমুজগান ও মাহশাহর উপকূলীয় ঘাঁটি এবং কয়েকটি বেসামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলা চালানো হয়।

আইআরজিসি বলছে, এসব হামলা যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ব্যাপক জনসমাগম দেখে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়েছে। আইআরজিসির দাবি, ওই জনসমাগম ও শোকানুষ্ঠানকে আন্তর্জাতিক আলোচনার বাইরে রাখতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

ইরানি বাহিনীর ভাষ্য, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরান ও ইরাকের মানুষের ব্যাপক অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও কৌশলগতভাবে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top