খামেনির জানাজা কাভার করতে ইরানে যাবেন প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধি ইরানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতি ও ইসলামি নির্দেশনাবিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইরান সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

মন্ত্রী আব্বাস সালেহি বলেন, জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে তার মন্ত্রণালয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে চলচ্চিত্র প্রদর্শনী, স্মরণসভা এবং অন্যান্য সাংস্কৃতিক আয়োজনও থাকবে।

তিনি বলেন, দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি প্রায় ৬০০ সাংবাদিক ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি এই অনুষ্ঠান কাভার করবেন।

সালেহির ভাষ্য অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনির জানাজা শুধু একজন নেতার প্রতি জাতির শ্রদ্ধা নিবেদনের আয়োজন নয়; এটি ইরানের জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবিলায় দেশটির প্রতিরোধ সক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত হবে।

তিনি আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ইরানের জনগণের ঐক্য ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top