মানবাধিকার কমিশন আইনের সুপারিশ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি টিআইবির

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়ায় নাগরিক সমাজের সুপারিশ বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ (খসড়া): আলোচনা ও সুপারিশ’ শীর্ষক ওই সভায় বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রণীত মানবাধিকার কমিশন আইনের খসড়ায় কয়েকটি অসংগতি রয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে এসব অসংগতি দূর করতে যেসব সুপারিশ দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন না হলে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

তিনি বলেন, “আমরা চাই না নতুন করে ফ্রাঙ্কেনস্টাইনের মতো কোনো দানব তৈরি হোক।” একটি কার্যকর, স্বাধীন ও জবাবদিহিমূলক মানবাধিকার কমিশন গঠনে আইনটির দুর্বল দিকগুলো সংশোধন করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সরকারের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির সঙ্গে মানবাধিকার কমিশন আইন সংস্কারের বিষয়টি সরাসরি সম্পর্কিত। তাই নাগরিক সমাজের প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, সুপারিশগুলো উপেক্ষা করে আইন চূড়ান্ত করা হলে টিআইবি ও সংশ্লিষ্ট নাগরিক সমাজের সংগঠনগুলো তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top