উপসচিব পর্যায়ের ১৭২ কর্মকর্তার যুগ্ম সচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি:

উপসচিব ও সমপর্যায়ের ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতির পর প্রচলিত নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে।

এখানে ক্লিক করুন

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মস্থলের বাইরে কোনো কর্মকর্তা ইতোমধ্যে অন্য দপ্তরে বদলি হয়ে থাকলে, তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দিতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top