মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:
রাতের আঁধারে ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপস্থিতিতে হানিফ খান নামের এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে| শুক্রবার রাতে উপজেলার বিন্দুঘোষ গ্রামে এ ঘটনা ঘটে|
কৃষক হানিফ খান অভিযোগ করেন, প্রতিবেশী জালাল খান ও কবির খানের সঙ্গে ২২ শতাংশ জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল| বিরোধীয় জমিতে জোর করে প্রতিপক্ষরা ভবন নির্মাণ করছেন| এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়| এ ঘটনায় দুই পক্ষই থানায় এবং আদালতে মামলা করেন| শুক্রবার রাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) করুনের নেতুত্বে একদল পুলিশ জালাল ও কবির খানের পক্ষ হয়ে আসামি ধরার জন্য হানিফ খানের বাড়িতে যায়| বাড়িতে কোন পুরুষ ছিল না| হানিফ খানের স্ত্রী ও মেয়ে দরজা খুলতে দেরি করায় পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষ কবির খান, জালাল খানের স্ত্রী রেনু বেগম, জামাতা শাওন সিকদার, মেয়ে ছালমা ভাড়াটে লোকজন নিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে| প্রতিপক্ষরা ঘরের ভেতর থেকে হানিফ খানের গরু ও মাছ বিক্রির ৭০ হাজার টাকা, মেয়ের গলায় থাকা ¯^র্ণের চেইন ও কানের দুল নিয়ে যায়| এসময় তাদের মারধরও করা হয় বলে অভিযোগ করেন হানিফ খান|
এ ব্যাপারে প্রতিপক্ষ কবির খান জানান, পুলিশ আসামি ধরতে হানিফ খানের বাড়িতে গিয়েছিল, সেখানে আমাদের কোন লোকজন যায়নি| আমরা কাউকে মারধর করিনি|
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) করুন বলেন, পুলিশ আসামি ধরতে গিয়ে কাউকে না পেয়ে চলে আসে| পরে শুনতে পেয়েছি, তাঁরা নিজেরাই ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসাতে চাইছে।