কুয়েতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর হিমার্স (HIMARS) ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১২ জুলাই) প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ।

আইআরজিসির দাবি, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে আগুন লেগে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, এসব লঞ্চার ইরানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতির অংশ হিসেবে মোতায়েন করা হয়েছিল।

তবে হামলায় ঠিক কতটি লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি আইআরজিসি। সংস্থাটি আরও দাবি করেছে, হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

হিমার্স (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি আধুনিক, ট্রাকভিত্তিক ও উচ্চ-নির্ভুলতাসম্পন্ন বহুমুখী রকেট লঞ্চার ব্যবস্থা, যা দ্রুত মোতায়েন এবং দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতার জন্য পরিচিত।

এদিকে, ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top