২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে র‍্যাবের পৃথক দুইটি অভিযানে বিদেশি মদ সহ আটক ২

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট প্রতিনিধিঃ

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা ও এয়ারপোর্ট থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ১০১ বোতল ফেনসিডিল ও ১৬৪ বোতল বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।

সোমবার র‍্যাপিড এ্যকশান ব্যাটালিয়ন র‍্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়,  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ২৫ মে   আনুমানিক দুপুর ৩:২০ ঘটিকায় এসএমপি, সিলেট এর এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে ১০১ বোতল ফেনসিডিলসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন  জয়পুরহাট জেলার সদর থানার ইরাকনগর চৌধুরীপাড়া গ্রামের মোঃ ফিরোজ চৌধুরীর ছেলে মোঃ মুহিত কবির চৌধুরী (৩৩)।

দিনের অপর  অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ৮:২০ ঘটিকায়  জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউপির পূর্ব গর্জনা গ্রামের দামরী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে  ১৬৪ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার পূর্ব গর্দনা গ্রামের মৃত ইসমাইল আলির ছেলে সামসুল ইসলাম (৬৫)

এ বিষয়ে র‍্যাব -৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ ( অঃপুলিশ সুপার) বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সহ সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top