২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরগঞ্জে গোপন অভিযানে ৭৭৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার: এলাকায় চাঞ্চল্য

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থানা পুলিশের চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা চত্বর থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উজ্জ্বল মিয়া (৩০),এর কাছ থেকে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া বারহাট্টা উপজেলার নিজ শ্রীরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান,ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উজ্জ্বলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। তার শরীর ও হাতে থাকা ব্যাগ থেকে মোট ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঈশ্বরগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পুলিশের এমন সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top