২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুর  সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে তাদের বিজিবি গোমস্তাপুর থানায় নিয়ে আসে। তাদের  পরিচয় যাচাই শেষে বাংলাদেশী হলে তাদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইওএনও) জাকির মুন্সি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইস উদ্দিন জানান, পুশইন হওয়া ব্যাক্তিরা জানিয়েছে, বাংলাদেশে তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশরী উপজেলায়। আমরা তাদের পরিচয় যাচাই শেষে পরবর্তী আইনী পদক্ষেপ নিব। বর্তমানে রহনপুর জেলা পরিষদ ডাকবাংলোয় তাদের রাখা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top