২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি:

মেধা ও মননে সুন্দর আগামী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ( ২৭ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নয় বছর থেকে উনিশ বছরের ছেলেমেয়েদের কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার এসআই দেলোয়ার হোসেন ও ইশতিয়াক আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন, মানবতার সংগঠন সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব, নাট্য ব্যক্তিত্ব জামাল হোসেন, কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজল করিম, সমৃদ্ধির শাখা ব্যবস্থাপক আবু হানিফ এবং কৈশোর কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফা সুলতানা।
অনুষ্টানে মিনি ম্যারাথন, ১০০ মিটার দৌড় প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্টান, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। এছাড়াও ১০ টি স্টলের মাধ্যামে কিশোর-কিশোরীদের তৈরি করা বিভিন্ন কর্মকান্ড দ্বারা স্টলগুলো করা হয়।
পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহাযোগীতায় ন্যাশনাল ডেভেলপমন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক কৈশোর কর্মসূচীটি সিরাজগঞ্জ জেলার দুটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
সকালে পানি উন্নয়ন বোর্ডের হার্ড পয়েন্ট ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে এনডিপি’র কৈশোর কর্মসূচীর শতাধিক কিশোর এবং কিশোরী। প্রতি ওয়ার্ডে একটি কিশোর ও একটি কিশোরী করে সদর উপজেলা ১৯৮ টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top