মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি
মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজার থেকে পাঁচপুকুরিয়া সড়কের ২নং মাইলফলকের পাশে অবস্থিত ‘মিরাজ ফুড প্রোডাক্টস’ নামের একটি অনুমোদনহীন কারখানায় টেক্সটাইল রঙ ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা হচ্ছে টমেটো সস, ভিনেগার, মটরশুঁটি, চিলি সস, অরেঞ্জ জেলি, গোলাপজল, কেওড়াজল, বেকিং পাউডার, কর্ন-ফ্লাওয়ার এবং সরিষার তেলসহ নানা ধরনের ভেজাল খাদ্য।
অনুসন্ধানে জানা গেছে, কারখানার মালিক রাকিবুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে এ কারখানা পরিচালনা করে আসছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা সকলে ভেজাল খাদ্য তৈরির কাজে ব্যস্ত। একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “টেক্সটাইলের ক্ষতিকর রঙ ও কেমিক্যাল দিয়েই এসব খাদ্য তৈরি হচ্ছে। আমাদের এখানে কোনো ক্যামিস্ট নেই, বিএসটিআইয়ের অনুমোদনও নেই। ভুয়া লোগো ও স্টিকার লাগিয়ে এসব পণ্য বাজারজাত করা হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, মিরাজ ফুড প্রোডাক্টস এর তৈরি ভেজাল খাদ্যদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার কনফেকশনারি, হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করা হচ্ছে। এতে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। কিডনি সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণব্যাধিতেও আক্রান্ত হচ্ছেন অনেকে।
কারখানার বিষয়ে জানতে চাইলে মালিক রাকিবুল ইসলাম বলেন, “আগে অন্য জায়গায় ছিল, এখানে আনার পর এখনো কাগজপত্র করা হয়নি। প্রক্রিয়াধীন আছে।”
কুমিল্লা বিএসটিআই মুরাদনগর অঞ্চলের ফিল্ড অফিসার মো. ইকবাল আহমেদ বলেন, “মুরাদনগরে মিরাজ ফুড প্রোডাক্টস কিংবা সস-ভিনেগার তৈরি করে এমন কোনো প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন নেই। কেউ এমন প্রোডাক্ট তৈরি ও বাজারজাত করলে তা সম্পূর্ণ বেআইনি।”
এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন।