১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আলিফ উদ্দিন রুবেলকে সভাপতি করে জাতীয়তাবাদী জুলাই-আগষ্ট যুদ্ধা(NJAF)এর কমিটি ঘোষনা

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি :

জাতীয়তাবাদী জুলাই-আগষ্ট যুদ্ধার কমিটি গঠন করা হয়েছে। বুধবার ২৮ মে কমিটির প্রধান উপদেষ্টা ডা: শাহাদাত ও উপদেষ্টা নাজিমুল রহমান এবং উপদেষ্টা এরশাদ উল্লাহর সাক্ষরের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।

জানাগেছে, জুলাই-আগস্ট এ যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে এ কমিটি ঘোষনা করেন উপদেষ্টারা। যারা নিহত হয়েছেন তাদেরকে আজীবন এ কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

এতে প্রধান সম্বনয়ক ইন্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন হায়াত,সভাপতি আলিফ উদ্দিন রুবেল, সাধারন সম্পাদক ফারহান জামিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম,যুগ্ম সম্পাদক সুহেল ছিদ্দিক রনি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ,সাংগঠনিক সম্পাদক জহির আলম,দপ্তর সম্পাদক মোহাম্মদ মুহিত হোসেন, অর্থ সম্পাদক ফাতেমা তুজ জুহুরা,প্রচার সম্পাদক মোহাম্মদ শিপন,ধর্মবিষয়ক সম্পাদক আজিজ নুর,ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েম মাহমুদ,আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মারুফসহ ১৪ সদস্য বিশিষ্ট এ কমিট অনুমোদন দেন।

চট্টগ্রামের মেয়র এবং জুলাই-আগস্ট যুদ্ধার প্রধান উপদেষ্টা ডা:শাহাদাত বলেন, যারা জুলাই-অগাস্ট এ আহত এবং নিহত হয়েছে যারা প্রাণ ভয় না করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে যারা ফ্যাসিস্ট দলকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top