২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে মসজিদের ব্যাটারি চোর গ্রেফতার

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক জন আসামী গ্রেফতার ও চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ।

গত ২৭ মে মঙ্গলবার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর ও রাজেন্দ্রপুর গ্রামের মসজিদের ব্যাটারি চুরি করার সময় এলাকার জনতা তাকে আটকে রাখে। পরে মধ্যনগর থানায় খবর দিলে এএসআই মহিনুর ঘটনা স্থলে গিয়ে চোর লুৎফরকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার তারাকান্দী গ্রামের মৃত ফজলুর রহমান এর ছেলে মোঃ লুৎফর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদের ব্যাটারি চুরি করে আসছিলো। পরে ব্যাটারি চুরির ঘটনার ব্যাপারে মসজিদ কমিটির কোষাধক্ষ সাইকুল ইসলাম বাদী হইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে উক্ত আসামীর বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা রুজু করা হয়।

উক্ত মামলার তদন্তকারী অফিসার আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। তদন্তকালে উক্ত আসামীর দেওয়া তথ্যমতে অভিযান করিয়া নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার তাহার বাড়াটিয়া বাসা হইতে আন্তরপুর ও রাজেন্দ্রপুর গ্রাম জামে মসজিদ হইতে চুরি যাওয়া ১টি ব্যাটারি উদ্ধার করা হয়।

এ বিষয়ে এসআই বিকাশ সরকার বলেন, তদন্তকালে আরও জানা যায় উক্ত আসামী উল্লেখিত মসজিদ সহ আশেপাশের একাধিক মসজিদ হইতে মুসল্লি হিসাবে মসজিদে প্রবেশ করিয়া দীর্ঘদিন যাবত মসজিদের ব্যাটারি চুরি করিয়া আসিতেছে। চুরির মামলার বিষয়টি তদন্ত অব্যাহত আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top