২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৭ জনকে স্বজনদের নিকট হস্তান্তর

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিবিষণ সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৭ জনকে স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের পরিচয় নিশ্চিত হয়ে গোমস্তাপুর থানা পুলিশ তাদের হস্তান্তর করে।
এর আগে মঙ্গলবার রাতে তাদের উপজেলা সদর রহনপুরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করে উপজেলা ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা থেকে ১৬, বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) বিভিষণ বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ মহিলা ৯ জন শিশু। তারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত হয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছ। এদিকে ১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক হোসেন জানান, মঙ্গলবার বিকেলে ওই সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি না করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top