২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি 

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ রায় দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, এ এম মাহবুব উদ্দিন খোকন ও এস এম বজলুর রশিদ।

নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর হাই কোর্ট রুল জারি করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত, যাতে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

ওই রুলের ওপর শুনানির ৩৬ তম দিন শেষে আজ ২৯ মে (বৃহস্পতিবার) রায় দেওয়া হলো।

রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর আউয়াল কমিশন বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। সকল শর্ত প্রতিপালন করা হলেও কমিশন বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা নির্বাচন কমিশনের নানা প্রতিকূলতা অতিক্রম করে মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। লেবার পার্টি সুস্থধারার জনকল্যাণমুখী রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন উদ্যমে কাজ করবে। গনতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসন কায়েমের জন্য তৃনমুল পর্যায়ে লেবার পার্টিকে ইতিবাচক ভাবে পৌঁছাতে সচেষ্ট থাকবো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top