২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের শাকিমের মেয়ে।

বৃহস্পতিবার(২৯ মে) সন্ধ্যা ৫:২০ মিনিটের দিকে বাড়ি থেকে রহনপুর আসার পথে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা -২ গ্রামের মোটর ইউনিয়ন ভুমি অফিসের সামনে ভুটভুটিও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ।এতে মোটরসাইকেলে থাকা শিশু গুরুতর আহত হয় ।পরের স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।

অপর মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। সে একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবারপাড়া গ্রামের আজাদের ছেলে।তার ডান পা ও ডান হাতসাহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।

নিহত শিশুর লাশ বর্তমানে আত্মীয়-স্বজনের হেফাজতে আছে ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । বর্তমানে রাস্তার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top