২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালা মাইনী নদীর উত্তাল স্রোতে হারিয়ে গেলেন তরিৎ চাকমা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সকালে ৫৫ বছর বয়সী তরিৎ চাকমা মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ তরিৎ চাকমা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতু চন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় নন্দ লাল চাকমার ছেলে।

গত দুই দিন টানা বৃষ্টিপাতের কারণে মাইনী নদীর পানি হঠাৎ বেড়ে যায়। নদীর পানি ও স্রোতের গতি বেড়ে যাওয়ার মধ্যেই তরিৎ চাকমা নদীতে নামেন লাকড়ি সংগ্রহ করতে। সকাল ৮টার দিকে হঠাৎ করে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পানির প্রবল স্রোতের কারণে মুহূর্তেই তাকে ভাসিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা ও উপজেলা প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীর পানি বেশি এবং স্রোত খুব তীব্র হওয়ায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, “সকালেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তরিৎ চাকমা পড়ে যাওয়ার পর চেষ্টা করেও উদ্ধার করা যায়নি। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, “নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি নৌকা নামানো হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি চলছে।”

এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর পর্যন্ত খাগড়াছড়িতে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে নদীর পানি দ্রুত বেড়ে গেছে, যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top