২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম নিযুক্ত হলেন মাওলানা মনসুরুল হক জিহাদী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় তরুণ ওয়ায়েজ, দক্ষ সংগঠক এবং নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন মাওলানা মনসুরুল হক জিহাদী।

গত ২৬ মে ২০২৫ থেকে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের সম্মানিত খতীব এবং জানুয়ারি ২০২৫ থেকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কিছুদিন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও ভারপ্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমতে নিবেদিত এ আলেমে দ্বীন অসাধারণ তেলাওয়াতের জন্য মুসল্লিদের কাছে প্রিয়। একইসঙ্গে তিনি হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মজলুমের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে পরিচিত। সামাজিক ও মানবিক সংকটে তিনি বরাবরই মানুষের পাশে দাঁড়ান।

নতুন এই দায়িত্ব গ্রহণ উপলক্ষে মাওলানা মনসুরুল হক জিহাদী মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইসলামীক ফাউন্ডেশনের ডিজি, সচিব, উপসচিব, বায়তুল মোকাররমের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও জমিয়তুল ফালাহ পরিচালকদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।

তিনি সকল শুভাকাঙ্ক্ষী, মুসল্লি ও সম্মানিত শিক্ষকদের দোয়া কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top