২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৮২ কেজি গাঁজাসহ ছাত্রদলের চারজন আটক, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামপুরে র‌্যাব-১০ এর অভিযানে ৮২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যানও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দোলাইরপাড় মোড়ে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রুপ মিয়ার ছেলে রাসেল মাহমুদ, মানরা গ্রামের মো. ইউসুফ, ছাতিয়ানি গ্রামের সুজন এবং মাধবপুর গ্রামের সাইফুল ইসলাম সাব্বির।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ি থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সঙ্গে থাকা চারজনকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, আটক রাসেল মাহমুদ শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এবং তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, “মাদকসহ আটকের বিষয়টি সঠিক। সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top