২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লা আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে তার তিন সহযোগীসহ আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৩১ মে) ভোর রাতে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

যৌথ অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পের নেতৃত্বে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিন সহযোগী—অপু, নাহিদ ও জাহিদকে আটক করা হয়।

তাদের কাছ থেকে বিশাল আকৃতির রামদা, ছুরি, চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে বাঘেরবাজারসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে আসছিল। তিনি স্থানীয় জায়ান্ট টেক্সটাইল কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা ছড়ানোর সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন। এমনকি সম্প্রতি সেনাবাহিনীর টহল দলের সামনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেন তিনি।

তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন পর আমরা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছি।”

জয়দেবপুর থানার ওসি মোহাম্মদ আবদুল হালিম জানান, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। আটককৃত চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top