২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চসারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. সিরাজ ঢালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রকিব উদ্দিন, ও সঞ্চালনা করেন ওয়ার্ড সাধারন সম্পাদক শামসুদ্দিন আহমেদ।

আলোচনায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়ার আদর্শই হচ্ছে জাতীয়তাবাদের মূল শক্তি। এসময় নেতাকর্মীরা তাঁর আদর্শ অনুসরণ করে আগামী দিনে শক্তিশালী জাতীয়তাবাদী রাজনীতির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভুরিভোজে দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top