২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: গুরুতর আহত ৫, সাধারণ আহত ১৫, যান চলাচল স্বাভাবিক

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া খোকসা এলাকায় পাইকপাড়া মির্জাপুর ব্রিজ সংলগ্ন শনিবার ( ৩১ মে ) সকাল অনুমান ৯ টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস (অস্পষ্ট প্রভাতি বনশ্রী) ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী লোডবিহীন একটি ট্রাক (রেজিঃ খুলনা মেট্রো-ড-১১-০১৮০) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার পাশে পানিতে পড়ে গিয়ে সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে খোকসা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গুরুতর আহত ৫ জন রেফার্ড করে হয়েছে কুষ্টিয়া সদর হাসপাতাল কুষ্টিয়া হাউজিং সি-ব্লক, মোঃ আসিফ মান্নান (৬৫) আমলাবাড়ি, খোকসা, কুষ্টিয়া কিতাব প্রামানিক (৫৫) মধুখালী, ফরিদপুর শিখা ভৌমিক (৪০) কাজীডাঙ্গা, চরভদ্রাশন, ফরিদপুর মোঃ সুমন (৩২) খোকসা মাসালিয়া, গ্রামের মোঃ আকামুদ্দিন (৭০) এবং সাধারণ জখমপ্রাপ্ত ১৫ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়। তাদের মধ্যে রয়েছেন বয়স্ক নারী, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও প্রায় ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গৃহে ফিরে গেছেন।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের ইসলামী আন্দোলন এর পক্ষে থেকে লোকজন এসে যাতায়াত ব্যাবস্থা দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সড়কে চলাচলের সময় সকল চালক ও যাত্রীদের প্রতি সচেতন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top