২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন, জমি বিরোধে চরম নিষ্ঠুরতা

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটী গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় মাছ চাষিকে পথে বসিয়ে দিল দুর্বৃত্তরা। জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার রাতে এক পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি ফজলুল হক জানান, তার মালিকানাধীন ২২ শতক আয়তনের পুকুরে পাঙ্গাস, কই, শিংসহ নানা প্রজাতির মাছ চাষ করেছিলেন তিনি। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। এতে তার কয়েক মাসের পরিশ্রম ও বিনিয়োগ মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফজলুল হক। অভিযোগে তিনি প্রতিবেশী চাঁন মিয়া ও তার পরিবারের লোকজনকে দায়ী করে বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই মাছ নিধনের ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে।

অভিযোগ পাওয়ার পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top