২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ভিজিএফ চাল বিতরণে ইউএনও ও পৌর প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ: ৩৪ হাজার ৯২১টি ভিজিএফ কার্ড বিতরণ

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ উপহার স্বরূপ উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সর্বমোট ৩৪ হাজার ৯২১ জন অসহায় দুস্থ মানুষের খাদ্য সহায়তায় ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান ভিজিএফ চাল বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। দেশে নির্বাচিত সরকার না থাকায় অন্তবর্তীকালীন সরকারের সময়ে পৌরসভা সহ কোন কোন ইউনিয়নে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ভিজিএফ চাল সুষ্টভাবে বিতরণের জন্য এতিমখানা, ক্বওমী মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান কর্তৃক অসহায় দু:স্থদের তালিকা করা হয়।

পরবর্তীতে সেই তালিকা অনুযায়ী স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার নান্দাইল রেলস্টেশন, বাসস্ট্যান্ড, আশ্রয়ণ কেন্দ্রে ও বিভিন্ন গ্রামে ঘুরে এলাকার ছিন্নমুল অসহায় মানুষের মাঝে নিজে উপস্থিত থেকে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করছেন। অপরদিকে নান্দাইল পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান রাতের আধারে পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘুরে ঘুরে অসহায় দু:স্থদের চিহ্নিত করে ভিজিএফ কার্ড বিতরণ করছেন।

নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, নান্দাইল পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১৩টি ইউনিয়নে সর্বমোট ৩০ হাজার ৩০০টি কার্ডের বিপরীতে ৩০০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়। অন্যান্য বছরের তুলনায় কুরবানি ঈদকে সামনে রেখে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের ব্যতিরেখে অসহায় দু:স্থদের তালিকা করে ভিজিএফ চাল বিতরণের ব্যতিক্রমী উদ্যোগটি নিয়ে সুশীল সমাজে বিভিন্ন ধরনের গুঞ্জন চলছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী জানান, দলের লোকজনের সাথে কোন সমন্বয় না করে এভাবে ভিজিএফ চাল বিতরণ দু:খজনক বিষয়। এই প্রথম নান্দাইলে এভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। তবে সাধারন মানুষ সরাসরি ভিজিএফ কার্ড পেয়ে চাল উত্তোলন করতে পেরে অনেক খুশী। এ বিষয়ে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফয়জুর রহমান বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় লোকজনের কাছে ভিজিএফ কার্ড পৌছে দিয়েছি।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, গত ঈদে ভিজিএফ বিতরণে নানা গুঞ্জন থাকায় এই ঈদে সরকারি লোকজন দিয়ে তালিকা প্রণয়ন করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। আশা করি সুষ্টভাবেই ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন হবে। এছাড়া আমি নিজে গিয়েও ভিজিএফ চাল বিতরণ করছি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top