২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে পাবনা জেলা ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচিত অনুষ্ঠান সম্পন্ন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ

নব-গঠিত পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচিতি অনুষ্ঠান আজ রোববার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়স্থ সমিতির নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টু।

পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ হুমায়ন কবীর দুলাল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিকদল নেতা আহসান হাবিব, পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ নান্নু রহমান ও শ্রমিকদল নেতা ভাষা প্রমানিক।

পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খাঁনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিন মন্ডল, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প ও সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ লিটন, মাহামুদুর রহমান ফুল জুয়েল, পৌর ষুবদলের সাবক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, আক্তার হোসেন নিফা, মাহামুদ হাসান সোনামনি ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু প্রমূখ। অনুষ্ঠানে পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-নির্বাচিত সকল সদস্যকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top