২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দুই হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২রা জুন) সকাল ১১টায় নান্দাইল মডেল থানা পুলিশ উপজেলা খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের একটি আম-কাঠালের বাগান থেকে দুই হাতবাধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে।

জানাগেছে, নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়ি ইউনিয়নের চরজামাইল গ্রামের আমিনুল হকের পুত্র। সংসারে স্ত্রী ছাড়া তাঁর তিন বৎসরের এক কন্যা রয়েছে। রোববার সকালে মহেশকুড়া গ্রামের হেলিম উদ্দিনের আম-কাঠালের বাগানে আম গাছে সুজন মিয়া’র দুই হাতবাধা ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। পরিবার সূত্রে জানা যায়, সুজন মিয়া মহেশকুড়া এলাকায় ৩৫শতক জায়গায় কৃষি কাজ করতো, কিন্তু রোববার দিবাগত রাতে আর বাড়ি ফিরেনি। তবে নিজ এলাকার এক মাদক ব্যবসায়ী তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন নিহতের লাশ উদ্বারের ঘটনা নিশ্চিত করে জানান। দুই হাত বাধা ও নিহতের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top