২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) MAR স্থাপনের উদ্বোধন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) Managed Aquifer Recharge (MAR) স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(০৩ জুন) সকাল সাড়ে এগারো টায় আলীনগর স্কুল এন্ড কলেজে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর অর্থায়নে এই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন, আলীনগর স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি ও আলী নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুম,আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, রবিউল আওয়াল, ইসিসিসিপি-ড্রট প্রকল্পের সম্বনয়কারি সামিউর রহমান, টেকনিক্যাল অফিসার মাহমুদুল হাসান, মনিটরিং অফিসার আসিফ আরফিন,এক্যাউন্স অফিসার শাহ আলম, সিএমও নাজমুল ইসলাম ও আঃ লতিফ প্রমূখসহ রিকের অন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এ সময় উপস্থিত রিকের প্রতিনিধিরা বলেন, ECCCP-Drought প্রকল্পের আওতায় খরা-প্রবণ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারের লক্ষ্যে Managed Aquifer Recharge (MAR) কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। MAR প্রযুক্তির মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে তা ভূগর্ভে প্রবাহিত করা হবে, যা দীর্ঘমেয়াদে পানিসংকট নিরসনে সহায়ক হবে। এর পাশাপাশি খরা মোকাবেলায় খাল ও পুকুর পুনঃখনন, খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ স্থানীয় জনগণের জীবিকা ও পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে সহায়তা করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top